Salat Quiz Front Page

কুইজের নিয়মাবলি

প্রশ্নগুলোর মাঝে কিছু প্রশ্নের একটি মাত্র সঠিক উত্তর থাকবে। আবার কিছু প্রশ্নে একাধিক সঠিক উত্তর থাকবে। সেক্ষেত্রে সকল সঠিক অপশনকে সিলেক্ট করলেই ঐ প্রশ্নের উত্তর সঠিক হয়েছে বলে ধরা হবে। একাধিক সঠিক উত্তর সম্বলিত প্রশ্নে একটি সঠিক উত্তরকে সিলেক্ট করলে ঐ প্রশ্নের উত্তর ভুল হয়েছে ধরা হবে।

যে কোনো প্রয়োজনে পোস্ট করতে পারেন আমাদের ফেসবুক ইভেন্টে।

কুইজ বিষয়ক যে কোনো বিষয়ে মুসলিমস ডে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। মুসলিমস ডে কর্তৃপক্ষ কুইজের যে কোনো নিয়মে পরিবর্তন, পরিমার্জনের অধিকার সংরক্ষণ করে।

  • কুইজে অংশগ্রহণ করার জন্য কোনো রেজিস্ট্রেশন বিল পরিশোধ করতে হবে না।
  • ১ম পর্বে  MCQ পদ্ধতিতে কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। কুইজের দিন আপনার রেজিস্ট্রেশন এর সময় দেয়া ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে, লগইন করার অপশন ২১ ফেব্রুয়ারী এখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
  • একজন প্রতিযোগী একবারই কুইজে অংশগ্রহণ করতে পারবেন। একজন একাধিকবার ভিন্ন ভিন্ন ই-মেইল দিয়ে কুইজ সাবমিট করলে তা প্রতারণা বলে গণ্য হবে। এই প্রতারণার ফলে অন্য কোনো প্রতিযোগীর হক্ব নষ্ট হলে কিয়ামতের দিন এজন্য অপরাধী হতে হবে। তাই নেকীর কাজ করতে গিয়ে পাপ কামাই না করি।
  • কুইজ চলাকালীন সময়ে কেবল আমাদের PDF থেকে সহায়তা নেয়া যাবে। কোনো ব্যক্তির থেকে উত্তর জেনে নিলে বা ইন্টারনেটে সার্চ করলে তা প্রতারণা বলে গণ্য হবে।
  • ২য় পর্বে ৩০ জন প্রতিযোগী থেকে সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৩ জনকে ফাইনাল পর্বের বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
  • সর্বনিম্ন সময়ে সর্বাধিক সঠিক উত্তর দাতাদের ক্রম অনুযায়ী স্কোর বোর্ড বানানো হবে। উদাহরণ স্বরূপ : ৫০০ জন প্রতিযোগীর প্রত্যেকেই যদি ১০০ এর মধ্যে ১০০ পান। তাহলে বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখব কোন প্রতিযোগী সবার আগে উত্তর সাবমিট করেছেন। 
  • যে সকল প্রতিযোগী কুইজে ফুল মার্কস পাবেন, উপরে উল্লিখিত পদ্ধতিতে ফুল মার্কস প্রাপ্ত প্রথম ৩০ জনকে বাছাই করা হবে।
  • কুইজের জন্য PDF এ থাকা কুরআন-হাদিসের কোনো রেফারেন্স মুখস্থ করতে হবে না। শুধু মাসআলাটি জানা থাকলেই হবে।
  • কুইজে ৪০-৫০ টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ৩-৪ টি সম্ভাব্য উত্তর থাকবে। সেখান থেকে এক বা একাধিক সঠিক উত্তর সিলেক্ট করতে হবে।