নামাযের মাসআলা কুইজ ২০২৫
নামাযের বিভিন্ন মাসআলা নিজেরা জানা ও অপরকে জানানোর জন্য আমাদের আয়োজন মুসলিমস ডে নামাযের কুইজ প্রতিযোগিতা ২০২৫
পরিচিতি
ইসলামের ৫টি মৌলিক খুঁটির একটি হচ্ছে নামায। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাযের হিসাব নেয়া হবে। প্রাপ্তবয়স্ক সকল মুসলিমের জন্য নামায বিষয়ক প্রাথমিক মাসআলাগুলো জেনে রাখা আবশ্যক।
তাই আমরা পূর্বের ধারাবাহিকতায় নামাযের বিভিন্ন মাসআলা নিজেরা জানা ও অপরকে জানানোর জন্য আয়োজন করতে যাচ্ছি মুসলিমস ডে নামাযের মাসআলা কুইজ প্রতিযোগিতা ২০২৫। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের নামায সংশ্লিষ্ট বেসিক ইলমটুকু হাসিল করা সহজ হবে।
কুইজের সিলেবাস
নিচের বাটনে ক্লিক করে কুইজের সিলেবাসটি ডাউনলোড করে নিতে পারেন। ফাইল সাইজ 2 MB এর চেয়ে কম।
কুইজ প্রতিযোগিতার সময়সূচি
কুইজের তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয় নি। প্রতিযোগীরা যেন প্রস্তুতি গ্রহণের জন্য বেশি সময় পান এজন্য ফাইনাল হওয়ার আগেই আমাদের PDF ফাইলটি শেয়ার করা হলো। ২০২৫ সালের এপ্রিলের শেষে বা মে মাসের শুরুর দিকে কুইজ অনুষ্ঠিত হতে পারে ইনশাআল্লাহ।
তারিখ নিশ্চিত হওয়ার পর এই ওয়েবপেজ আপডেট করা হবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজেও জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই ইমেইলে: [email protected]
